Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

BN DESK
02 September 2026, 09:36 PM পড়তে ১ মিনিট

কালবৈশাখী ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আজ রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। 

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, হঠাৎ করেই পাটুরিয়া এলাকায় তীব্র ঝড়ো হাওয়া শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে মোট ১০টি ফেরি চলাচল করছে।

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

B
BN DESK | 27 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার