Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পানামাকে বড় ব্যবধানে হারিয়ে সেমিতে কলম্বিয়া

BN DESK
02 September 2026, 01:07 PM পড়তে ১ মিনিট
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে সেমিতে কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক : কোপা’র কোয়ার্টার ফাইনালে পানামাকে গোল বন্যায় ভাসিয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে পা রেখেছে কলম্বিয়া। রোববার ভোরে আসরের তৃতীয় কোয়ার্টারে পানামাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে কলম্বিয়া। সেরা চারে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। আরেক সেমি ঠিক হয়ে গেছে আগেই, মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডা।

কলম্বিয়ার এই জয়ে টানা ২৭ ম্যাচে অপরাজিত থাকলো তারা। ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে ৫২ শতাংশ বল দখলে রাখে তারা। বিপরীতে ৪৮ শতাংশ বল পায় পানামা। গোলপোস্ট বরাবর ৭টি শট নিয়ে ৩টিই জালে জড়ায় কলম্বিয়া। বিপরীতে পানামা ১৪ শটের ৩টি লক্ষ্যে রাখলেও জাল খুঁজে পায়নি একটিও! সেমিফাইনালে ওঠার এই লড়াইয়ে আলো ছড়িয়েছেন কলম্বিয়ার তারকা ফুটবলার হামেস রদ্রিগেজ। পাঁচ গোলের মধ্যে দুটিতেই রয়েছে তার অ্যাসিস্ট, একটি গোল করেছেন নিজেই। কোপা আমেরিকার ইতিহাসে কোনো ম্যাচের প্রথমার্ধে তিন গোলে অবদান রাখা প্রথম ফুটবলার হয়েছেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ।

ম্যাচের ৮ মিনিটে কর্দোবার গোলে শুভ উদ্বোধন করে কলম্বিয়া। ১৫ মিনিটে পেনাল্টিতে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগেজ। দিয়াজ ৪১ মিনিটে আরেকদফা ব্যবধান বাড়িয়ে বিরতিতে নেন। মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৭০ মিনিটে রিওস কলম্বিয়াকে চতুর্থ গোলটি এনে দেন। নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ে চতুর্থ মিনিটে মিগুয়েল পেনাল্টিতে পঞ্চম গোলটি করে পানামার জালে শেষ পেরেক ঠোকেন। বড় জয় নিয়ে সেমি নিশ্চিত করে কলম্বিয়া।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

পানামাকে বড় ব্যবধানে হারিয়ে সেমিতে কলম্বিয়া

B
BN DESK | 07 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার