Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পানিতে ডুবে ভাই-বোনসহ প্রাণ গেল তিন শিশুর

BN DESK
01 September 2026, 06:52 PM পড়তে ১ মিনিট
পানিতে ডুবে ভাই-বোনসহ প্রাণ গেল তিন শিশুর

মফস্বল ডেস্ক : লক্ষ্মীপুরের রামগতিতে পাকাভবন নির্মাণে পিলারের জন্য খোঁড়া গর্তে জমে থাকা পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে তাহিয়া আক্তার (৫) ও ছেলে মো. আবদুল্লাহ (৩)।

শনিবার (১১ মে) রাত ১০টার দিকে উপজেলার চরবাদাম ইউনিয়ন পরিষদের সদস্য মাঈনুদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।অন্যদিকে একইদিন শনিবার সকালে (১১ মে) সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের কামানখোলা এলাকায় পুকুরের পানিতে ডুবে ফারহান নামে (দেড় বছর) এক শিশু মারা গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, বসতঘরের জন্য পাকাভবন নির্মাণে পিলারের জন্য বাড়িতে গর্ত খোঁড়া হয়। গর্তগুলোর গভীরতা প্রায় ৫ ফুট। দুপুরে রামগতিতে বৃষ্টি হয়। এতে গর্তগুলোতে পানি জমে যায়। বিকালে খেলতে গিয়ে গর্তে পড়ে জমে থাকা পানিতে তাহিয়া ও তার ভাই আবদুল্লাহ ডুবে যায়।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

পানিতে ডুবে ভাই-বোনসহ প্রাণ গেল তিন শিশুর

B
BN DESK | 12 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার