Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পানিতে ডুবে মা-ছেলেসহ প্রাণ গেল তিনজনের 

BN DESK
05 September 2026, 04:07 AM পড়তে ১ মিনিট
পানিতে ডুবে মা-ছেলেসহ প্রাণ গেল তিনজনের 

মফস্বল ডেস্ক : চাঁদপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসে খাদিজা আক্তার (৩০) ও তার দুই সন্তান। সকাল ১০টার দিকে দুই ছেলেকে নিয়ে বাড়ির পুকুরে গোসলে নামেন খাদিজা। কিন্তু, তাদের কেউই সাঁতার জানত না।

হঠাৎ দুই ছেলে পুকুরের পানিতে তলিয়ে গেলে খাদিজা বড় ছেলেকে উদ্ধারের পর ছোট ছেলে আবু বকরকে (৭) উদ্ধারে পানিতে ডুব দেওয়ার পর দুজনই তলিয়ে যান। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, পার্শ্ববর্তী বালিয়া ইউনিয়নে সকাল সাড়ে ১০টার দিকে পুকুরের পানিতে ডুবে যায় মাকসুদা (২) নামের এক শিশু। দ্রুত শিশুটিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লালুর রহমান ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া পানিতে ডুবে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

পানিতে ডুবে মা-ছেলেসহ প্রাণ গেল তিনজনের 

B
BN DESK | 09 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার