Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পানির ঢলে ভেঙে গেছে মুছাপুর স্লুইসগেট

BN DESK
03 September 2026, 04:45 PM পড়তে ১ মিনিট
পানির ঢলে ভেঙে গেছে মুছাপুর স্লুইসগেট

নিউজ ডেস্ক: বন্যার পানির প্রবল তোড়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজারের ২৩ ভেন্ট রেগুলেটর ভেঙে গেছে। এতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কবিরহাট এবং ফেনীর সোনাগাজী ও দাগনভূঞাসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৬ আগস্ট) বেলা সোয়া ১১টায় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পানির প্রবল চাপে রেগুলেটর দেবে গিয়ে জলকপাট ভেঙে গেছে। ভাটার সময় বন্যার পানি নামলেও জোয়ারের সময় এখন লোকালয়ে পানি প্রবেশ করতে পারে। বিষয়টি নিয়ে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং টিমসহ কাজ করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বলেন, বিষয়টি জেনেছি। আসলে রেগুলেটরের ২৩টি গেট দিয়ে প্রচুর পানি নেমেছে। যদি গেটগুলো আগে খোলা না হতো তাহলে আগেই ভেঙে যেত। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

পানির ঢলে ভেঙে গেছে মুছাপুর স্লুইসগেট

B
BN DESK | 26 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার