Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পান্থপথে বহুতল ভবনে আগুন

BN DESK
02 September 2026, 09:44 AM পড়তে ১ মিনিট
পান্থপথে বহুতল ভবনে আগুন

মফস্বল ডেস্ক: রাজধানীর পান্থপথে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

১৭ শুক্রাবাদ পশ্চিম পান্থপথ ঠিকানার ভবনটি ১৫ তলা বিশিষ্ট। ভবনটিতে পপুলার ফার্মাসিউটিক্যালসের অফিস রয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে ভবনটির ১২ তলার ফ্লোর থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ফখরুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভবনটির টিএনটি সার্ভার থেকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত আগুন নির্বাপণ করতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

পান্থপথে বহুতল ভবনে আগুন

B
BN DESK | 23 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার