Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার  চাটমোহরে ট্রলিতে যাচ্ছে ফসলি জমির মাটি, বিকাশে যাচ্ছে টাকা

BN DESK
05 April 2026, 03:12 AM পড়তে ১ মিনিট

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে রাতের আঁধারে ফসলি জমি কেটে সয়লাব করা হচ্ছে। প্রশাসনকে ম্যানেজ করে এই অপকর্ম করে যাচ্ছে একশ্রেণির মাটি খেকো চক্র। সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর প্রাইমারি স্কুলের পাশে সালাম এবং নজরুলের ১৮ বিঘা ফসলি জমি কেটে মাটি বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা থেকে রাতভর ভেকু দিয়ে এই মাটি কেটে ট্রাক, ট্রলি, ট্রাক্টরে করে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে।

ওই এলাকার বাঘলবাড়ী গ্রামের মোক্তার হোসেনের ছেলে গোলজার হোসেন এবং মনির তত্ত্বাবধানে ফসলে জমির টপসয়েল কেটে বিক্রি করা হলেও কারো কোন কর্ণপাত নেই। রাতভর অবৈধ মাটি টানা যানবাহন বিকট শব্দে পরিবেশ দূষণ হচ্ছে।

একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, স্থানীয় দলীয় নেতাদের ইন্ধনে গোলজার গং প্রশাসনসহ বিভিন্ন জায়গায় চুক্তিমাফিক বিকাশের মাধ্যমে ১ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত পাঠিয়ে দীর্ঘদিন ধরে এই কর্মকান্ড চালিয়ে আসছে একটি চক্র।

এব্যাপারে মাটি কাটার মূলহোতা গোলজার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল সংযোগ বন্ধ থাকায় তার বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, খুব দ্রুত ফসলি জমি কেটে বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে উপজেলার ছাইকোলা, নিমাইচরা, হরিপুরসহ বিভিন্ন ইউনিয়নে ভেকু দিয়ে অবাধে ফসলি জমির টপসয়েল বিক্রির মহোৎসব শুরু হয়েছে।

এলাকা: পাবনা চাটমোহর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার  চাটমোহরে ট্রলিতে যাচ্ছে ফসলি জমির মাটি, বিকাশে যাচ্ছে টাকা

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার