Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার  চাটমোহরে যুবদল নেতার আত্মহত্যা

BN DESK
05 September 2026, 06:38 AM পড়তে ১ মিনিট
পাবনার  চাটমোহরে যুবদল নেতার আত্মহত্যা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন যুবদল নেতা রকিবুল ইসলাম মিলু (৪৫)। গত মঙ্গলবার দিবাগত রাতের কোন একসময় বাড়ির সিঁড়িঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। তিনি চাটমোহর পৌরসভার নারিকেলপাড়া মহল্লার মৃত জামাল প্রামাণিকের ছেলে।

জানা যায়, মিলু পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক, চাটমোহর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচিত সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

এলাকা: পাবনা চাটমোহর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার  চাটমোহরে যুবদল নেতার আত্মহত্যা

B
BN DESK | 18 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার