Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার ঈশ্বরদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী আটক

BN DESK
01 September 2026, 06:41 PM পড়তে ১ মিনিট
পাবনার ঈশ্বরদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী আটক

‎‎‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে শারমিন আক্তার লিমা (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামে এ ঘটনা ঘটে। রাত ৩টার দিকে লিমার পরিবারের কাছে খবর পৌঁছালে তারা গিয়ে মরদেহ দেখতে পান।

নিহত লিমা ওই গ্রামের আশিকুর রহমান শাওনের স্ত্রী এবং জয়নগর গ্রামের মৃত আদম আলী মন্ডলের মেয়ে। ছয় বছর পূর্বে শাওনের সাথে তার বিয়ে হয়। তাদের তিন বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। ‎লিমার ভাই রাজন আলী অভিযোগ করে বলেন, তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে সিলিংফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়। পরে আমাদের ফোন দিয়ে আত্মহত্যার কথা জানানো হয়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখি, স্বামী শাওন লাশ খাটের ওপর নিয়ে বসে আছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শাওনের সাথে অন্য এক নারীর পরকীয়া সম্পর্ক থাকায় তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিলো। এসব বিষয় নিয়ে ইতোপূর্বে একাধিকবার শালিস-বৈঠক হয়েছে। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাকিউল আযম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শাওনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম. আব্দুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকা: পাবনা ঈশ্বরদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার ঈশ্বরদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী আটক

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার