Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতা হত্যাকান্ডের চারদিন পর মামলা, আসামি ৭

BN DESK
07 April 2026, 01:40 AM পড়তে ১ মিনিট

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীতে সন্ত্রাসী হামলায় ইমরান হোসেন সোহাগ(২৭) হত্যার চারদিন পর মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) নিহত সোহাগের বাবা ইমানুল প্রামাণিক (এনামুল) বাদি হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। নিহত ইমরান হোসেন সোহাগ পাবনার ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ও জিয়া সাইবার ফোর্স উপজেলা কমিটির সদস্য সচিব ছিলেন।

মামলার আসামিরা হলো- সাঁড়া গোপালপুর এলাকার মৃত কুরমান আলীর ছেলে মো. রাজন(২৪), একই এলাকার মো. শাজাহানের ছেলে মো. রুবেল(২৭), মৃত কুরমান আলীর ছেলে মো. স্বপন(৪০), মো. শাজাহানের ছেলে মো. নয়ন(৩০), মৃত আজাহারের ছেলে মো. শাজাহান(৬৫), মৃত কুরমান আলীর ছেলে মো. সুমন(২৬) ও মো. স্বপনের ছেলে মো. সাজিম(১৯)।

এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার। অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার বলেন, ইমরান হোসেন সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এজাহার অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়াসহ হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।

এলাকা: পাবনা ঈশ্বরদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতা হত্যাকান্ডের চারদিন পর মামলা, আসামি ৭

B
BN DESK | 07 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার