Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

BN DESK
14 May 2026, 05:02 AM পড়তে ১ মিনিট

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় মজনু হোসেন(৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ মে) সকাল ৬টায় পাকশী রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু হোসেন ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের মৃত মসলেম উদ্দিন প্রামাণিকের ছেলে।

জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রেন পাকশী রেলস্টেশন অতিক্রম করার সময় মজনু হোসেন রেল লাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এসময় ট্রেনটির ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে অবহিত করলে তারা জিআরপি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, মালবাহী ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।

এলাকা: পাবনা ঈশ্বরদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

B
BN DESK | 14 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার