Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

BN DESK
05 September 2026, 06:44 AM পড়তে ১ মিনিট
পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে  বেশকিছু অনিয়ম অবহেলার বিষয় উঠে এসেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে।

আজ বুধবার (২৩ জুলাই) দুর্নীতি দমন কমিশন(দুদক) পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের অভিযানে এসব অনিয়মের বিষয় নজরে আসে। ওইদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায় দুদক টিম। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন সূত্রধর।

জানা যায়, ৪ সদস্যের দুদক টিম আজ বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রথমেই বহির্বিভাগ পরিদর্শন করেন ও চিকিৎসা সম্পর্কে রোগীদের সাথে কথা বলেন। এসময় বর্হিবিভাগে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার দ্বারা রোগীর প্রেসক্রিপশন করার বিষয়ে জানতে পারেন তারা।

এরপর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, অন্তর্বিভাগ, জরুরি বিভাগ, স্টোররুম, পরিদর্শক এবং অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় বেশকিছু অনিয়ম ও অব্যবস্থা দু'দকের কাছে ধরা পড়ে। এছাড়া হাসপাতালে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা হয় বলেও অনুসন্ধানে জানা যায়।

দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর সাংবাদিকদের জানান, দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে অনিয়মের অভিযোগে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান শুরু করেন তারা। অভিযানে বেশকিছু অনিয়ম নজরে এসেছে তাদের।

তবে অনিয়মের বিরুদ্ধে আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ উপযুক্ত কাগজপত্র দেখাতে পারেননি। এসব বিষয়ে আরও অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন ঢাকায় পাঠানো হবে এবং পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দুদক ব্যবস্থা নিবে বলে জানান তিনি।

এলাকা: পাবনা ঈশ্বরদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

B
BN DESK | 23 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার