Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার কাজিরহাট লঞ্চঘাটে ৪৮ ভরি স্বর্ণের আংটিসহ নারী আটক

BN DESK
05 September 2026, 03:50 AM পড়তে ১ মিনিট
পাবনার কাজিরহাট লঞ্চঘাটে ৪৮ ভরি স্বর্ণের আংটিসহ নারী আটক

পাবনা ও বেড়া প্রতিনিধি : পাবনার  বেড়ায় ২০০টি স্বর্ণের আংটিসহ চোরাকারবারি সন্দেহে করুনা খাতুন(২৫) নামে এক নারীকে আটক করেছে কাজিরহাট  নৌ-পুলিশ। গত সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার আমিনপুর থানাধীন কাজিরহাট লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়। আটককৃত করুনা খাতুন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ইসাহাক আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, করুনা নামের ওই নারী নিয়মিত কাজিরহাট লঞ্চঘাট দিয়ে পারাপার হতেন। ওইদিন লঞ্চঘাট থেকে আরিচা যাওয়ার সময় তার চলাচলে ঘাট কর্তৃপক্ষের সন্দেহ হয়। আচরণে বিশেষ অসঙ্গতি লক্ষ্য হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখেন স্থানীয়রা। পরে কাজিরহাট নৌ-পুলিশ এসে জনসম্মুখে অভিযুক্ত নারীর ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশি করে ২০০টি স্বর্ণের আংটি উদ্ধার করে।

এ বিষয়ে কাজিরহাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার জানান, সন্দেহভাজন ওই নারীকে আটকের পর ঘাটের হোটেলের এক মহিলাকে দিয়ে তল্লাশি করানো হয়। এসময় তার কাছে থাকা একটি লাল ব্যাগ থেকে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ২০০টি স্বর্ণের আংটি পাওয়া যায়।

ঘটনাস্থলেই একজন স্বর্ণকার ডেকে জনসম্মুখে তা পরীক্ষা ও ওজন করা হয়। এতে মোট স্বর্ণের ওজন হয় ৪৮ ভরি ১৪ আনা। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫৬ লাখ ৮০ হাজার। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোন কাগজপত্র দেখাতে পারেনি।

তিনি আরও জানান, অভিযুক্ত নারীকে আমিনপুর থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও তিনি জানান।

এলাকা: পাবনা বেড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার কাজিরহাট লঞ্চঘাটে ৪৮ ভরি স্বর্ণের আংটিসহ নারী আটক

B
BN DESK | 15 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার