Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার চাটমোহরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ শাশুড়ি ও সৎ ছেলে আটক

BN DESK
01 September 2026, 06:47 PM পড়তে ১ মিনিট
পাবনার চাটমোহরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ শাশুড়ি ও সৎ ছেলে আটক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পারিবারিক কলহের জেরে পাবনার চাটমোহরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে শাশুড়ি ও সৎ ছেলের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বেলা ১১ টায় চাটমোহর উপজেলার আটলঙ্কা বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শাপলা খাতুন (৩০) ওই গ্রামের সৌদি প্রবাসী মনজিল হোসেনের স্ত্রী। সে নয় মাসের অন্তঃসত্ত্বা ছিল।

অভিযুক্তরা হলো- নিহতের শাশুড়ি মনোয়ারা খাতুন (৬৫) ও সৎ ছেলে শিপন হোসেন (২০)। মূলগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, প্রায় তিন বছর আগে কুয়াবাসী গ্রামের সাইদুল ইসলামের মেয়ে শাপলাকে বিয়ে করে মনজিল। তার আগে আর তিন জন স্ত্রী ছিল। শাপলা ছিল চতুর্থ স্ত্রী। মনজিল সর্বশেষ ১০ মাস আগে বাড়ি আসছিল।

স্বামী মনজিল সৌদি প্রবাসী হলেও স্ত্রী শাপলাকে ঠিকমতো ভরণ পোষণ দিতো না। বিয়ের পর তাকে মেনে নিতে পারেনি প্রথম স্ত্রীর ছেলে শিপন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। তিন মাস আগে শাপলাকে বাড়ি থেকে বের করে দেয় সৎ ছেলে শিপন ও তার দাদি মনোয়ারা খাতুন।

কয়েকদিন আগে এলাকাবাসী মিলে শাপলাকে তার স্বামীর বাড়িতে তুলে দেন। এসময় মেরে ফেলার হুমকি দেন সৎ ছেলে শিপন। এরই একপর্যায়ে গতকাল শুক্রবার সকালে তার মরদেহ বাড়িতে দেখতে পায় এলাকাবাসী। এসময় সৎ ছেলে শিপন ও তার দাদি মনোয়ারা খাতুন বাড়িতে উপস্থিত ছিল।

নিহত শাপলার গলায় আঘাতের চিহ্ন ছিল। স্থানীয়দের অভিযোগ, তাকে শ্বাসরোধে হত্যা করার পর বিদ্যুতায়িত হয়ে মারা গেছে বলে প্রচার চালায় তারা। এক পর্যায়ে সৎ ছেলে ও তার দাদি পালানোর সময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার ও তাদের দুইজনকে আটক করে।

নিহতের বড় মা নাজমা খাতুন বলেন, মেয়েটা ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল। কয়েকদিন আগে ডাক্তার দেখিয়েছে, আলট্রাসনোগ্রাম করেছে। ডাক্তার বলছে আর ৮/১০ দিন পর ডেলিভারি হবে। কিন্তু তার আগেই মেয়েটাকে ওরা এভাবে শেষ করে দিলো আমরা ওদের কঠিন বিচার চাই।

চাটমোহর থানার ওসি মনজুরুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটককৃত দুইজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। মামলা দায়েরের পর তাদের গ্রেফতার দেখিয়ে আজ শনিবার (৩০ আগস্ট) সকালে আদালতে সোপর্দ করা হয়। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এলাকা: পাবনা চাটমোহর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার চাটমোহরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ শাশুড়ি ও সৎ ছেলে আটক

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার