Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার চাটমোহরে জুয়েলারির দোকানে রহস্যজনক চুরি

BN DESK
05 September 2026, 02:19 PM পড়তে ১ মিনিট

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসি বাজারে একটি জুয়েলারির দোকানে রহস্যজনক চুরি  হয়েছে। চুরির ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে। চোর ওই বাজারের রতন আলীর ‘মা’ জুয়েলার্সের টিনের বেড়া খুলে ভেতরের শোকেসে সাজানো ৩শ’ ভরি রুপার গহনা ও ২ ভরি সোনা নিয়ে যায়।

তবে দোকানের কোন সিন্দুক বা অন্য কিছু ভাঙা হয়নি। সিন্দুকেও সোনা, রুপা ছিল। রতন আলী জানায়, তার ১২ লাখ টাকার স্বর্নালঙ্কার ও রুপা চুরি হয়েছে। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মোস্তফাসহ পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির ঘটনাটি রহস্যজনক বলে পুলিশের ধারণা।

থানার ওসি গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এলাকা: পাবনা চাটমোহর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার চাটমোহরে জুয়েলারির দোকানে রহস্যজনক চুরি

B
BN DESK | 21 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার