Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার চাটমোহরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছেন এএসআই শাকিল!

BN DESK
10 October 2025, 04:23 AM পড়তে ১ মিনিট
পাবনার চাটমোহরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছেন এএসআই শাকিল!

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শাকিল আহমেদ নামে থানার এক এএসআই এর বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে। শাকিল আহমেদ চাটমোহর থানার এএসআই ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা এবং তিন সন্তানের জনক।

জানা গেছে, চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সৌদি প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী মাসুরা খাতুন কয়েকমাস আগে থানায় একটি কাজে আসেন। এরপর থেকেই চাটমোহর থানায় কর্মরত এএসআই শাকিল আহমেদের সাথে তার পরিচয় হয়। এই সূত্র ধরে দু’জনের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।

সম্প্রতি মাসুরা খাতুন শ্বশুরবাড়ি ছেড়ে চাটমোহর থানার পেছনে চৌধুরীপাড়া মহল্লায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। মাসুরা দুই সন্তানের জননী। গত মঙ্গলবার কুষ্টিয়ায় একটি আদালতে সাক্ষী দেওয়ার কথা বলে থানা থেকে বের হন শাকিল আহমেদ। এরপর থেকে মাসুরা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না।

গতকাল বৃহস্পতিবার শাকিল আহমেদের থানায় ফেরার কথা থাকলেও আজ শুক্রবার (১৫ আগস্ট) পর্যন্ত তিনি ফেরেননি। এদিকে মাসুরা খাতুনের শ্বশুর বজলুর রহমান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ছেলে বৌকে না পেয়ে এবং এএসআই শাকিলের সাথে পরকীয়া সম্পর্কের বিষয়টি জানার পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ ব্যাপারে জানার জন্য এএসআই শাকিলের মোবাইলে বার বার কল দিলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার বলেন, বিষয়টি আমরা জেনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এএসআই শাকিল কেন থানায় উপস্থিত নেই বিষয়টি খতিয়ে দেখে প্রতিবেদন করা হবে।

এলাকা: পাবনা চাটমোহর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার চাটমোহরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছেন এএসআই শাকিল!

B
BN DESK | 15 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার