Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার চাটমোহরে ব্যাংক ভাঙচুর ব্যবস্থাপককে মারপিট, ঋণ খোলাপি করায় মামলা

BN DESK
05 September 2026, 04:16 AM পড়তে ১ মিনিট
পাবনার চাটমোহরে ব্যাংক ভাঙচুর ব্যবস্থাপককে মারপিট, ঋণ খোলাপি করায় মামলা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে ঋণ খেলাপী মামলা করায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মীদের মারধর এবং ব্যাংক ভাঙচুরের অভিযোগ উঠেছে লোকমান হোসেন নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বেলা দেড় টার দিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফৈলজানা শাখায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত লোকমান হোসেন ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহবায়ক। একইসঙ্গে তিনি ফৈলজানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফৈলজানা শাখার মূখ্য কর্মকর্তা এসএম বশির উদ্দিন জানান, ২০১৮ সালে ব্যাংকের ফৈলজানা শাখা থেকে ৩ লাখ টাকা সিসি ঋণ নেন ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য লোকমান হোসেন।

সেই হিসেবে সময়মতো ঋণ পরিশোধ না করায় ব্যাংকের নিয়মকানুন মেনে আদালতে ব্যাংক কর্তৃপক্ষ লোকমান হোসেনের নামে একটি মামলা দায়ের করেন। গত ২৫ মে'২৫ তারিখে পাবনার অর্থঋণ আদালতে মামলা করা হয়। মামলা নম্বর ৮৪। মামলা দায়েরের বিষয়টি শুনে ক্ষিপ্ত হয়ে বেশকিছু লোকজনসহ গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় গিয়ে হামলা করে অফিস ও টেবিলের গ্লাস ভাঙচুর এবং শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান ও অনান্য কর্মচারীদের মারধর করে আহত করা হয়।

এ সময় ব্যাংকের মধ্যে আতঙ্কগ্রস্থ হয়ে লোকজন দ্বিগবিদ্বিক ছোটাছুটি শুরু করেন। পরে স্থানীয়রা এসে ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামসুজ্জামানকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সদস্যরা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিজিএম হেলাল উদ্দিন বলেন, লোকমান হোসেনের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংক শাখায় প্রবেশ করে।

এ সময় পূর্বের একটি কৃষি ঋণ সংক্রান্ত বিষয় ম্যানেজার শামসুজ্জামান নয়নের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা করে ম্যানেজার ও অন্য কর্মচারীদের মারধর করে। এছাড়া ভাঙচুর করা হয় ব্যাংকের ক্যাশ কাউন্টার ও আসবাবপত্র।

এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত লোকমান হোসেনের মোবাইলে বার বার ফোন দিলেও মোবাইল বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকটির শাখা ব্যবস্থাপক বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এলাকা: পাবনা চাটমোহর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার চাটমোহরে ব্যাংক ভাঙচুর ব্যবস্থাপককে মারপিট, ঋণ খোলাপি করায় মামলা

B
BN DESK | 01 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার