Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার চাটমোহরে বড়াল নদে ডুবে শিশুর মৃত্যু

BN DESK
05 September 2026, 03:44 AM পড়তে ১ মিনিট
পাবনার চাটমোহরে বড়াল নদে ডুবে শিশুর মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে বড়াল নদে ডুবে জুঁই খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড়াল নদের পাড়ের জালেশ্বর মধ্যপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত জুঁই ওই গ্রামের জুয়েল হোসেনের মেয়ে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল জুঁই। ওই সময় বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিলেন। পরে শিশুটিকে খুঁজে না পাওয়ায় খোঁজ করতে থাকেন সকলে। এক পর্যায়ে বাড়ির পাশদিয়ে বয়ে চলা বড়াল নদে শিশুটিকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকা: পাবনা চাটমোহর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার চাটমোহরে বড়াল নদে ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 08 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার