Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় আহত ৩

BN DESK
05 September 2026, 02:11 PM পড়তে ১ মিনিট

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে সিএনজি ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে সিএনজির তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে চাটমোহর বাইপাস সড়কের উথুলী এলাকায় ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ভাঙ্গুড়া থেকে একটি সিএনজি চালিত থ্রি-হুইলার যাত্রী নিয়ে পাবনা যাচ্ছিল। পথিমধ্যে চাটমোহরের বাইপাস সড়কের উথুলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজির তিন যাত্রী গুরুতর আহত হন।

আহতরা হলেন- ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রামের আকাশ কুমার সূত্রধর (৪৫), হুমায়ুন কবির (৪৭) ও হুমায়ুন কবিরের স্ত্রী সুচিত্রা খাতুন (৩৮)। এরমধ্যে হুমায়ুন ও তার স্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আকাশ সুত্রধর চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
থানা পুলিশ মাইক্রোবাস ও সিএনজি আটক করে তাদের হেফাজতে রেখেছে।

এলাকা: পাবনা চাটমোহর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় আহত ৩

B
BN DESK | 30 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার