Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার চাটমোহরে ২৫ লাখ টাকার চায়নাদুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

BN DESK
05 September 2026, 06:36 AM পড়তে ১ মিনিট
পাবনার চাটমোহরে ২৫ লাখ টাকার চায়নাদুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার চলনবিল অধ্যুষিত হান্ডিয়াল ইউনিয়নের কাটাগাঙ, নলডাঙ্গা বিল, নবীণ ও চরনবীণ বিল, ছাইকোলা ইউনিয়নের জিয়ালগাড়ি বিল ও ভাঙ্গা ব্রিজ বিল এলাকায় অভিযান চালিয়ে ২৫ লাখ টাকার বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়নাদুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। গতকাল শনিবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।

চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ৫৫০ পিস চায়নাদুয়ারি জাল ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জালগুলোর আনুমানিক মূল্য ২৫ লাখ।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

এলাকা: পাবনা চাটমোহর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার চাটমোহরে ২৫ লাখ টাকার চায়নাদুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

B
BN DESK | 13 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার