Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার ফরিদপুরে আগুনে পুড়ল ৮টি ঘর

BN DESK
01 September 2026, 08:47 PM পড়তে ১ মিনিট
পাবনার ফরিদপুরে আগুনে পুড়ল ৮টি ঘর

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : ফরিদপুরের হাদল ইউনিয়নের বাদাল গ্রামে আগুনে ৮টি টিনের ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। অগ্নিকান্ডে এসব ঘরে থাকা প্রায় ২শ’ মণ পাট, ২শ’ মণ ধান, ৩শ’ মণ পেঁয়াজসহ আসবাবপত্র ও ৫ লাখ টাকা পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

হাদল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম জানান, গতকাল রোববার দিবাগত রাত ১০টায় বাদাল গ্রামের মনিরুজ্জামানের ঘরের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা হলেন- বাবু প্রামাণিক, আমিরুল ইসলাম, মনিরুজ্জামান, জালাল প্রামাণিক, সালাম প্রামাণিক, লালচাঁদ প্রামাণিক, শুকুর ভুঁইয়া ও রেজাউল ভুঁইয়া।

ফরিদপুর ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার আলতাব হোসেন জানান, খবর পেয়ে ফায়ার ব্রিগেডের কর্মীরা দ্রুত রওয়ানা দেয় কিন্তু রাস্তায় অনেক কাদা থাকায় ঘটনাস্থলে পৌঁছা সম্ভব হয়নি। তবে তারাসহ এলাকাবাসীর ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নেভানো হয়।

এলাকা: পাবনা ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার ফরিদপুরে আগুনে পুড়ল ৮টি ঘর

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার