Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার ফরিদপুরে চুরি করে পালানোর সময় গ্রেফতার ৩

BN DESK
09 May 2026, 04:03 AM পড়তে ১ মিনিট

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরের বনওয়ারীনগর বাজারের একটি স্বর্ণের দোকান থেকে সোনা চুরি করে পালানোর পথে ডেমড়া সিএনজি স্ট্যান্ডে পুলিশের হাতে ৩ চোর গ্রেফতার। তাদের কাছ থেকে চুরি যাওয়া ৩ ভরি স্বর্ণ ও ২০ ভরি রুপা, কাটার মেশিন ও দোকানের তালা উদ্ধার করা হয়েছে।

ধৃত চোর হলো, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলারমালেক সনির ছেলে ফারুক সনি (৩৪), মতি মিয়া সরকারে ছেলে ওমর ফারুক সরকার (২৫) ও তফদল মিয়ার ছেলে জয়নাল চৌধুরী (৩৫)। ফরিদপুর থানার ওসি মো. ফয়েজ উদ্দিন জানান, আজ শুক্রবার (৮ মে) বিকেলে বনওয়ারীনগর বাজারের বিপ্লব কর্মকার কান্টুর স্বর্ণের দোকানে চুরি হয়।

পরে সিএনজি করে পালানোর সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডেমড়া সিএনজি স্ট্যান্ডে পৌঁছালে সিএনজি চালকের সন্দেহ হয়। তিনি চিৎকার করলে আশপাশে থাকা টহল পুলিশ এসে চোরদের ধরে ফেলে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: পাবনা ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার ফরিদপুরে চুরি করে পালানোর সময় গ্রেফতার ৩

B
BN DESK | 09 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার