Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার ফরিদপুরে পানিতে ডুবে চাচাত ভাই-বোনের মৃত্যু

BN DESK
10 October 2025, 03:32 AM পড়তে ১ মিনিট
পাবনার ফরিদপুরে পানিতে ডুবে চাচাত ভাই-বোনের মৃত্যু

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুরে পানিতে ডুবে আপন চাচাত ভাই-বোন জোবায়ের হোসেন (৭) এবং তিন্নি খাতুন (৯) পানিতে ডুবে মারা গেছে। জোবায়ের হোসেন উপজেলার উত্তর থানাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং তিন্নি খাতুন একই গ্রামের আলমগীর হোসেনের চাচাত ভাই আবু শামার মেয়ে।

তিন্নির বাবা আবু শামা জানান, তিন্নি ও জোবায়ের আজ শুক্রবার (২৭ জুন) বেলা ১টায় বাড়ির পাশের বড়াল নদীর বক্কারের ঘাটে গোসল করতে গিয়ে পা ফসকে গভীর পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে বেলা ২টায় ঘটনাস্থল থেকে প্রায় ২শ’ গজ দূর থেকে দু’জনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাত জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি হৃদয় বিদারক। অভিভাবকরা লাশ দাফনের ব্যবস্থা করছে।

এলাকা: পাবনা ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার ফরিদপুরে পানিতে ডুবে চাচাত ভাই-বোনের মৃত্যু

B
BN DESK | 27 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার