Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার ফরিদপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

BN DESK
01 September 2026, 08:50 PM পড়তে ১ মিনিট
পাবনার ফরিদপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুরে পানিতে ডুবে স্কুলশিক্ষার্থী আপন দুই চাচাতো ভাই মাসুম বিশ্বাস (৭) এবং আবির বিশ্বাস (৭) পানিতে ডুবে মারা গেছে। মাসুম বিশ্বাস উপজেলার ছোট গোলকাটা গ্রামের আসাদ বিশ্বাসের ছেলে এবং আবির বিশ্বাস একই বাড়ির চাচাত ভাই আলমাস বিশ্বাসের ছেলে। তারা দু’জনই গোলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

মাসুম বিশ্বাসের বাবা আসাদ বিশ্বাস জানান, মাসুম বিশ্বাস ও আবির বিশ্বাস গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশের বড়াল নদীর পাড়ে খেলতে যায়। ঘন্টাখানেক পরে আবির বিশ্বাসের মা তাদের খুঁজতে গিয়ে দেখে খেলনা পড়ে রয়েছে কিন্তু ছেলেরা নেই।

অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১’শ গজ দূর থেকে দু’জনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফরিদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি হৃদয়বিদারক। অভিভাবকরা হাসপাতাল থেকে লাশ বাড়ি নিয়ে গেছেন।

এলাকা: পাবনা ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার ফরিদপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

B
BN DESK | 01 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার