Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

BN DESK
01 September 2026, 08:50 PM পড়তে ১ মিনিট
পাবনার ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : ফরিদপুরে বজ্রপাতে কোরবান আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে। তিনি উপজেলার ধানুয়াঘাটা গ্রামের মৃত নুরু ফকিরের ছেলে।

কোরবান আলীর ছেলে মাসুদ আলী জানান, তার বাবা আজ শুক্রবার (৮ আগস্ট) জুম্মার নামাজের পরে পাট জাগ দেওয়ার জন্য মাঠে যান। কাজ শেষে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে ৫টার দিকে ধানুয়াঘাটা বাজারের কাছে পৌছালে হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে পড়ে যান।

পরে বাজারের লোকজন স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুর থানার এস আই নুরে আলম বিষয়টি নিশ্চিত করেন।

এলাকা: পাবনা ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

B
BN DESK | 08 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার