Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার ভাঙ্গুড়ায় আগুনে ফার্মেসিসহ আটটি প্রতিষ্ঠান ভষ্মিভূত

BN DESK
10 October 2025, 04:02 PM পড়তে ১ মিনিট
পাবনার ভাঙ্গুড়ায় আগুনে ফার্মেসিসহ আটটি প্রতিষ্ঠান ভষ্মিভূত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন ভয়াবহ  আগুনে ফার্মেসিসহ আট ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত হয়েছে। এই আগুনে প্রায় এক কোটি টাকার মালামাল ক্ষয়গ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। 

আজ শনিবার (৩০ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার  মন্ডতোষ ইউনিয়ন চকমইষাট ত্রিমুখি বাজারে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

ক্ষতিগ্রস্তরা জানান, চকমইষাট বাজারের মামুন হোসেনের পেট্রোল-ডিজেল ও মুদি দোকান থেকে ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভারে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। মার্কেটের পাশে অবস্থিত মসজিদের মুসুল্লিরা আগুন দেখে মাইকে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে আগুন নিভানোর চেষ্টা করেন।

পরবর্তীতে পার্শ্ববর্তী চাটমোহর ফায়ার সার্ভিসকে খবর দিলে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ফার্মেসি, মুদি দোকান, ওয়ার্কশপসহ আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।  ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুল মান্নান জানান, প্রায় এক কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। 

 

এলাকা: পাবনা ভাঙ্গুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার ভাঙ্গুড়ায় আগুনে ফার্মেসিসহ আটটি প্রতিষ্ঠান ভষ্মিভূত

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার