Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনেকাটা বাকপ্রতিবন্ধির লাশ উদ্ধার

BN DESK
05 September 2026, 02:01 PM পড়তে ১ মিনিট

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার ঈশ্বরদী-ঢাকা রেলপথে ২৫নং বাওনজান রেলব্রিজের  পশ্চিম পাশে ঢাকাগামী ৫৫১নং ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে ফরিদপুর উপজেলার মাসুয়াঘাটা (দত্তপুংগলী) গ্রামের মৃত আব্দুল জব্বারের বাকপ্রতিবন্ধি ছেলে  সুজন হোসেন (৩৫)।

এলাকাবাসী ও স্বজনরা জানান, বাকপ্রতিবন্ধি সুজন হোসেন নিজবাড়ি ফরিদপুরের  দত্তপুংগুলী থেকে তার ভগ্নিপতির বাড়ি ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার রেল স্টেশন এলাকায় আসছিলেন। ঘটনার সময় (৪ ফেব্রুয়ারি) বুধবার সকাল ৬টার দিকে শরৎনগর রেলস্টেশন থেকে রেলপথ বরাবর দিলপাশার গ্রামে তার স্বজনদের বাড়িতে যাওয়ার পথে উল্লেখিত রেলব্রিজের পশ্চিম পাশে পৌঁছিলে  ঈশ্বরদী-ঢাকাগামী ৫৫১নং ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার করেন। এতে ট্রেনে কেটে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাওজান রেলব্রিজ এলাকায় স্থানীয়রা তার মাথাবিছিন্ন লাশ দেখতে পেয়ে সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

সিরাজগঞ্জ জিআরপি থানার অফিসার ইনচার্জ জানিয়েছে, নিহত সুজন একজন বাকপ্রতিবন্ধি ছিলেন। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। 

 

এলাকা: পাবনা ভাঙ্গুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনেকাটা বাকপ্রতিবন্ধির লাশ উদ্ধার

B
BN DESK | 05 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার