Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার ভাঙ্গুড়ায় বিচারকের প্রতি চেয়ার নিক্ষেপ করলেন শিক্ষক

BN DESK
05 September 2026, 02:18 PM পড়তে ১ মিনিট

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় চলতি প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার অনুষ্ঠান চলাকালে দায়িত্ব পালনরত বিচারক ইসরাত জাহানের প্রতি চেয়ার নিক্ষেপ করার অভিযোগ উঠেছে সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাসিয়ারা খাতুনের বিরুদ্ধে।

জানা যায়, গত বুধবার বেলা ৩টায় শহরের ভদ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ভাঙ্গুড়া পৌরসভা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার চূড়ান্ত বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিচারক প্যানেলের সদস্য হিসেবে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ইসরাত জাহান ও উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য ওহিদুল ইসলাম বকুলকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে মনোনয়ন দেন।

প্রতিযোগিতা শুরুর আগেই সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাসিয়ারা খাতুন কবিতা আবৃত্তির বিচারক ইসরাত জাহানকে গালাগালিসহ তার সাথে অসদাচরণ করেন। অপর বিচারক শিল্পকলা একাডেমির শিল্পী ওয়াহেদুল ইসলাম বাবু ঘটনার প্রতিবাদ করলে ওই শিক্ষিকা তাকেও অপমান করেন।

একপর্যায়ে হাসিয়ারা খাতুন মঞ্চ থেকে চেয়ার তুলে ইসরাত জাহানের দিকে চেয়ার তুলে নিক্ষেপ করেন। পরে গত বৃহস্পতিবার ভুক্তভোগী ইসমত জাহান ও ওহিদুল ইসলাম বকুলের পক্ষ থেকে বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দেন। এ ঘটনায় শিক্ষক হাসিয়ারা খাতুনের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।

কবিতা আবৃত্তিসহ ১১টি ইভেন্টের বিচার বিভাগের প্যানেল সমন্বয়ক ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সেকেন্দার আলীকে আহবায়ক করে ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এলাকা: পাবনা ভাঙ্গুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার ভাঙ্গুড়ায় বিচারকের প্রতি চেয়ার নিক্ষেপ করলেন শিক্ষক

B
BN DESK | 23 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার