Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার ভাঙ্গুড়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেফতার

BN DESK
17 May 2026, 03:04 AM পড়তে ১ মিনিট

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি প্রভাত চন্দ্র দাস ওরফে প্রভাতকে (৩০) ঢাকায় গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত  প্রভাত দাস ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া রেলপাড়া গ্রামের সুধির দাসের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,২০০৯ সালে ভাঙ্গুড়া থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা ওই আসামিকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুর ১টা ৫ মিনিটে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান(এস) বিএন এবং র‌্যাব-২, সিপিসি-২ মোহাম্মদপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নিফাজ রহমান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. জিয়া লতিফুল ইসলামের যৌথ নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার চাঁদ উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গত শুক্রবার গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গুড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ শাকিউল আযম বলেন,ঢাকায় ধৃত আসামিকে ভাঙ্গুড়া থানা হেফাজতে নিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে।

এলাকা: পাবনা ভাঙ্গুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার ভাঙ্গুড়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেফতার

B
BN DESK | 17 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার