Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার ভাঙ্গুড়ায় ১২ দিনেও পরিচয় মেলেনি লরির চাপায় নিহত দুই নারীর, চালক-হেলপার গ্রেফতার

BN DESK
01 September 2026, 06:45 PM পড়তে ১ মিনিট
পাবনার ভাঙ্গুড়ায় ১২ দিনেও পরিচয় মেলেনি লরির চাপায় নিহত দুই নারীর, চালক-হেলপার গ্রেফতার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়িয়া উত্তরপাড়ায় পাকা সড়কে লরিচাপায় নিহত হওয়ার ১২ দিনেও পরিচয় মেলেনি দুই নারীর। এ দুর্ঘটনায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লাহর দরগাহ্ মহল্লার মৃত তোফাজ্জ্বল হোসেন'র ছেলে ও প্রাণ কোম্পানীর দুধের লরিচালক আলাল মিয়া (৫৭), পাবনার জেলার চাটমোহর উপজেলার গুনাইগাছা গ্রামের সাবান মল্লিকের ছেলে ওই কোম্পানীর দুধের লরির হেলপার লিমন আলীকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার গুনাইগাছা প্রাণে হাব সেন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার লরিচালকের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ও হেলপারের বাড়ি পার্শ্ববর্তী চাটমোহর উপজেলায়। আজ শনিবার (৩০ আগস্ট) বেলা ১টার দিকে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহত দুই নারী ঘটনার পূর্বদিন রাতের বেলায় পৌরসভার চৌবাড়ীয়া উত্তরপাড়া এলাকার পাকা সড়কের পাশে ঘুমিয়ে ছিলেন।

১৮ আগস্ট ভোর বেলায় প্রাণ কোম্পানির দুধের লরিচাপায় মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তিনি আরো জানান, নিহতদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না হওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই ময়নাতদন্ত শেষে লাশ বেওয়ারিশ হিসেবে পাবনা আঞ্জুমান মুফিদুল ইসলামে দাফন করা হয়। এ ঘটনায় সড়ক আইনে থানায় একটি মামলা হয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। ঘাতক দুধের লরিটি ভাঙ্গুড়া থানা হেফাজতে রাখা হয়েছে। উল্লোখ্য, গত ১৮ আগস্ট সকালে ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়িয়া উত্তরপাড়া এলাকার পাকা সড়কের ওপর থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়।

এলাকা: পাবনা ভাঙ্গুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার ভাঙ্গুড়ায় ১২ দিনেও পরিচয় মেলেনি লরির চাপায় নিহত দুই নারীর, চালক-হেলপার গ্রেফতার

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার