Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার সাঁথিয়ায় কৃষকের দু’টি গরু চুরি

BN DESK
05 September 2026, 01:58 PM পড়তে ১ মিনিট

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলায় বর্গাচাষি কৃষকের দু’টি গরু চুরির ঘটনা ঘটেছে।  জানা যায়, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের আত্রাইশুকা গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে বর্গাচাষি কৃষক আকুব্বরের গোয়াল ঘর থেকে গতকাল শনিবার গভীর রাতে দু’টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। সকালে ঘুম থেকে উঠে আকুব্বর গোয়াল ঘরে কোন গরু দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়েন।

এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে গরু না পেয়ে দরিদ্র কৃষক কান্নায় ভেঙে পড়েন। কৃষক আকুব্বর জানান, খেয়ে না খেয়ে লাভের আশায় দু’টি গরু পালন করি। গরু দু’টি ছিল আমার আশার আলো। গরু দু’টির মূল্য প্রায় ২ লাখ টাকা।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গরু চুরির বিষয়টি আমার জানা নেই। তিনি এ বিষয়ে আইনি সহযোগিতার আশ্বাস দেন।

এলাকা: পাবনা সাঁথিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার সাঁথিয়ায় কৃষকের দু’টি গরু চুরি

B
BN DESK | 15 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার