Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার সাঁথিয়ায় চাঁদাবাজী করতে গিয়ে খেলনা পিস্তলসহ ২ যুবক আটক

BN DESK
05 September 2026, 04:28 AM পড়তে ১ মিনিট
পাবনার সাঁথিয়ায় চাঁদাবাজী করতে গিয়ে খেলনা পিস্তলসহ ২ যুবক আটক

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর বাজারে চাল ব্যবসায়ীর কপালে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজী করার সময় ২ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে সাধারণ জনগণ। আটককৃতরা হলো উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডিরিয়া গ্রামের মন্টু মোল্লার ছেলে সুজন (২২) ও বেলাল ব্যাপারীর ছেলে রাজীব হোসেন (২০)।

জানা যায়, গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার কাশিনাথপুর বাজারে চাল পট্টির খান রাইস মিলের মালিক সামসুর রহমানের মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা আদায় করতে গিয়ে জনতা হাতেনাতে ১টি খেলনা পিস্তলসহ ২ চাঁদাবাজকে আটক করে। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, উপস্থিত জনতা চাঁদাবাজীর অভিযোগে ২ যুবককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এলাকা: পাবনা সাঁথিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার সাঁথিয়ায় চাঁদাবাজী করতে গিয়ে খেলনা পিস্তলসহ ২ যুবক আটক

B
BN DESK | 29 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার