Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার সাঁথিয়ায় তিন বাড়ির পাঁচ গরু চুরি

BN DESK
05 September 2026, 02:12 PM পড়তে ১ মিনিট

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় গতকাল বুধবার রাতে তিন বাড়ি থেকে পাঁচ গরু চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। চুরি আতঙ্কে ভুগছে এলাকাবাসী। জানা যায়, উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত জাবেদ আলী যদুর ছেলে খোরশেদ আলম ও মনছের আলী এবং একই গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে আরিফুলের বাড়ির গোয়াল ঘর থেকে গতকাল বুধবার গভীর রাতে পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা।

আরিফুল ইসলাম জানান, গতকাল বুধবার রাত ২টার পরে আমার গোয়াল ঘর থেকে দুটি ষাড় গরু চুরি হয়ে যায়। এছাড়াও একই সময়ে বিষ্ণুপুর গ্রামের খোরশেদ আলমের গোয়াল ঘর থেকে ২টি গরু, মনছের আলীর ঘর থেকে একটি গরু চুরি হয়। আমরা রাতভর তল্লাশি করে হারানো গরুর কোন সন্ধান পায়নি।

পরবর্তীতে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করি। সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, গরু চুরির বিষয়ে আমরা সংবাদ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এলাকা: পাবনা সাঁথিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার সাঁথিয়ায় তিন বাড়ির পাঁচ গরু চুরি

B
BN DESK | 10 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার