Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার সাঁথিয়ায় তিন বাড়ি থেকে ২টি গরু ও ৮টি ছাগল চুরি

BN DESK
05 September 2026, 06:42 AM পড়তে ১ মিনিট
পাবনার সাঁথিয়ায় তিন বাড়ি থেকে ২টি গরু ও ৮টি ছাগল চুরি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার পল্লী থেকে একইরাতে তিন বাড়ি থেকে ২টি গরু ও ৮টি ছাগল চুরির ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে উপজেলার আত্রাইশুকা গ্রামের মোকছেদ মোল্লার ছেলে কৃষক ইব্রাহিম মোল্লার গোয়াল ঘর থেকে তালা ভেঙে দুটি (গাভী) গরু চুরি হয়।

কৃষক ইব্রাহিম জানান, সংঘবদ্ধ চোরের দল বাড়ির দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে তার প্রায় ৪ লাখ টাকার দুটি গাভী চুরি করে নিয়ে যায়।

এদিকে একইরাতে বিষ্ণুবাড়িয়া গ্রামের আদু সরদারের ছেলে সুনাই সরদারের ঘর থেকে তিনটি বড় পাঁঠা চুরি হয়। যা প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা হবে।

অপরদিকে ওই গ্রামেরই মৃত আব্দুল হক আক্কাসের স্ত্রীর ৫টি ছাগল চুরি করে নিয়ে যায় চোরের দল। এ বিয়ষে সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, চুরির ঘটনার সংবাদ পেয়েছি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকা: পাবনা সাঁথিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার সাঁথিয়ায় তিন বাড়ি থেকে ২টি গরু ও ৮টি ছাগল চুরি

B
BN DESK | 18 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার