Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা

BN DESK
02 April 2026, 12:02 AM পড়তে ১ মিনিট

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনা সাঁথিয়ার গৌরিগ্রাম ইউনিয়নে ঘুঘুদহ গ্রামের আফছার সরদার(৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত দিনমজুর উপজেলার ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের কাজি সরদারের ছেলে।

এলাকাবাসী জানায়, গতকাল মঙ্গলবার রাত ১১টায় ঘুঘুদহ গ্রামের দিনমজুর আফছারের আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন আফছারকে হাত পা বাঁধা এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাত প্রাপ্ত অবস্থায় দেখতে পায়। এলাকাবাসী আফছার সরদারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকে আফছারের লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করে।

জানা যায়, দীর্ঘদিন দলীয় রাজনীতি নিয়ে ওই এলাকায় দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। প্রতি বছরই ঘুঘুদহ গ্রামে নিজেদের মধ্যকার দ্বন্দ্বে একাধিক সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান। তারা আরও জানান, এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে কোন মুহূর্তে লুটপাটের আশঙ্কা বিরাজ করছে।

নিহতের মেয়ে আমেনা খাতুন জানায়, দাঁড়িপাল্লায় ভোট করাই আমার বাবার জন্য কাল হয়ে দাঁড়ায়। নির্বাচনের দিন প্রতিপক্ষরা আমার বাবার উপর হামলা চালায়, আমার বাবা আত্মরক্ষার্থে বাড়িতে পালিয়ে আসে। আমেনা খাতুনের ধারণা নিবার্চনি প্রতিপক্ষরা তার বাবাকে হত্যা করে।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল লতিফ জানায়, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে এ হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।

এলাকা: পাবনা সাঁথিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার