Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বটির কোপে শ্বশুর নিহত

BN DESK
01 September 2026, 06:47 PM পড়তে ১ মিনিট
পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বটির কোপে শ্বশুর নিহত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বটির কোপে শ্বশুর মোজাম (৭০) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাত সাড়ে ৮টায় সাঁথিয়া পৌরসভাধীন দক্ষিণ বোয়াইলমরী (কলেজপাড়া) গ্রামে। এঘটনায় পুত্রবধূ ফারজানা আক্তার রুমিকে গ্রেফতার করেছে পুলিশ।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাঁথিয়া পৌরসভাধীন দক্ষিণ বোয়াইলমরী (কলেজপাড়া) গ্রামের মোজামের ছেলে মিঠুর সাথে ৫ বছর আগে উপজেলার আফড়া গ্রামের আব্দুস সালামের মেয়ে ফারজানা আক্তার রুমি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে রুমি খাতুন মানসিক রোগে ভুগছিল।

গতকাল রোববার সন্ধ্যায় হঠাৎ করে রুমির মানসিক রোগটা বেশি হলে তার হাতে থাকা বটি দিয়ে শ্বশুর মোজাম্মেল হক মোজামের পেট ও পিঠে কোপ দেয়। এতে গুরুতর আহত অবস্থায় মোজামকে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টায় মোজাম মারা যায়।

এঘটনায় নিহতের মেয়ে মমতাজ পারভীন চম্পা বাদি হয়ে সাঁথিয়া থানায় হত্যা মামলার দায়ের করেছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, হত্যা মামলা হয়েছে। আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে পুত্রবধূ ফারজানা আক্তার রুমিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: পাবনা সাঁথিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বটির কোপে শ্বশুর নিহত

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার