Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার সাঁথিয়ায় বিষ দিয়ে পেঁয়াজক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা

BN DESK
05 September 2026, 02:06 PM পড়তে ১ মিনিট

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: সাঁথিয়ায় রাতের অন্ধকারে বিষ দিয়ে ৬ বিঘা পেঁয়াজ ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাতে পাবনার সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের চর-পাকুরিয়া গ্রামের কৃষক হেলাল উদ্দিনের পেঁয়াজ ক্ষেতে এ ঘটনা ঘটে।

কৃষক হেলাল উদ্দিন জানান, ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ছয় বিঘা জমিতে হালি পেঁয়াজ চাষ করেছি। মাত্র ১৫-১৬ দিন পরেই ফসল তোলা যেত। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা এসে পুরো পেঁয়াজ জমিতে বিষ দিয়েছে।  এঘটনায় সাঁথিয়া থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে অভিযোগ দায়ের করেছি।

এদিকে, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে স্থানীয়রা। ঘটনার প্রেক্ষাপটে সাঁথিয়া উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান বলেন, আর মাত্র কয়েক সপ্তাহ পর কৃষকরা মাঠ থেকে পেঁয়াজ উত্তোলন করেবে।

এমন সময় পেঁয়াজের ক্ষেতে বিষ প্রয়োগ করা একজন মানুষের পক্ষে সম্ভব নয়। তবে আমাদের পক্ষ থেকে ভুক্তভোগী কৃষককে কারিগরি সহায়তার পাশাপাশি কৃষি প্রণোদনাও দেওয়া হবে।

এলাকা: পাবনা সাঁথিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার সাঁথিয়ায় বিষ দিয়ে পেঁয়াজক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার