Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার সাঁথিয়ায় মাকে মারপিটের ঘটনা ফেসবুকে ভাইরাল ছেলে পুত্রবধূ আটক

BN DESK
01 September 2026, 06:43 PM পড়তে ১ মিনিট
পাবনার সাঁথিয়ায় মাকে মারপিটের ঘটনা ফেসবুকে ভাইরাল ছেলে পুত্রবধূ আটক

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের রামকান্তপুর গ্রামে মা কে মারপিটের ঘটনা ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় বৃদ্ধ মা কাঞ্চন খাতুনের (৭৫) ছেলে নজরুল ইসলাম (৪৫) ও পুত্রবধূ সোনালীকে (৪০) আটক করেছে যৌথবাহিনী।

গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় তাদের রামকান্তপুর নিজ বাড়ি থেকে আটক করা হয়। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না জানান, মাকে মারপিটের ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে থানা পুলিশ গতকাল শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় স্থানীয়রা সমস্যার সৃষ্টি করলে ঘটনাস্থলে সেনাবাহিনীর টিম উপস্থিত হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় অভিযুক্তদের আটক করা হয়।

আটককৃতদের প্রথমে সেনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করে থানা পুলিশের কাছে হস্তাস্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। ভাইরাল হওয়া ফেসবুক ভিডিও থেকে দেখা যায় প্রথমে বৃদ্ধ শাশুড়ি কাঞ্চন খাতুনকে (৭৫) পুত্রবধু সোনালী(৪০) জঙ্গলে ফেলে পারপিট করছে। দ্বিতীয় দফায় পুত্র নজরুল ইসলাম মাকে গলা টিপে ধরছে।

এক পর্যায়ে ছেলে মাকে উঁচু করে তুলে মাটিতে ফেলে দিচ্ছে। বৃদ্ধ মা চিৎকার করে কান্না করছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে সমালোচনার ঝড় উঠতে থাকে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, বৃদ্ধ মাকে মারপিটের ঘটনায় ছেলে ও পুত্রবধূকে আটক করা হযেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এলাকা: পাবনা সাঁথিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার সাঁথিয়ায় মাকে মারপিটের ঘটনা ফেসবুকে ভাইরাল ছেলে পুত্রবধূ আটক

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার