Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

BN DESK
09 October 2025, 07:02 PM পড়তে ১ মিনিট
পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় করিমন (শ্যালো ইঞ্জিন চালিত) চাপায় প্রাণ গেল নুসরাত জাহান (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর। নিহত শিক্ষার্থী আতাইকুলা কলেজিয়েট হাইস্কুল এন্ড কিন্ডার গার্টেনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং মাধপুর গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে।

আজ শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা আমেনা খাতুন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার (২৮ জুন) সকালে নুসরাত তার স্কুলে প্রাইভেট পড়তে যায়। এসময় সড়ক পাড় হওয়ার সময় আতাইকুলা বাজার থেকে ছেড়ে আসা সুতা বোঝাই একটি করিম তাকে চাপা দেয়। করিমনটি তার মাথার ওপর দিয়ে উঠে পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।

এলাকা: পাবনা সাঁথিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার