Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার সুজানগরে চরাঞ্চলের মানুষের  মাঝে নেই ঈদের আনন্দ

BN DESK
15 March 2026, 02:53 AM পড়তে ১ মিনিট

সুজানগর (পাবনা) প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পাবনার সুজানগরের অধিকাংশ ধনী-দরিদ্র পরিবারে ঈদের আনন্দ ও উৎসবের আমেজ বইছে। পরিবারের সদস্যরা নতুন জামা-কাপড় এবং নামি-দামি খাবারসহ অন্যান্য পণ্য কিনে ঈদ আনন্দে মেতে উঠেছেন। কিন্তু উপজেলার নাজিরগঞ্জ এবং সাগরকান্দী ইউনিয়নের চরাঞ্চলের মানুষের মাঝে নেই ঈদের আনন্দ ও উৎসবের আমেজ। 

বিশেষ করে চরাঞ্চলের চরকেষ্টপুর, চরপদ্মা, চরখাপুর, চরশ্রীপুর, চরচন্ডিপুর, রামকান্তপুর, চরখলিলপুর ও হুগলাডাঙ্গী গ্রামের মানুষের কাছে ঈদের দিন যেন অন্যান্য দিনের মতোই সাধারণ। 

জানা যায়, ওই সকল গ্রামের প্রায় সকলেই অনেক দরিদ্র। তাছাড়া দীর্ঘ অনাবৃষ্টির কারণে এ বছর চরাঞ্চলের জমিতে আবাদ করা পেঁয়াজ ও সরিষাসহ অন্যান্য ফসলও তেমন ভাল হয়নি। পাশাপাশি চরাঞ্চলে রাস্তা-ঘাট না থাকায় ব্যবসা-বাণিজ্যেরও তেমন সুযোগ নেই। এছাড়া গ্রামগুলো পদ্মা নদীর কারণে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় সরকারি, বে-সরকারি তেমন কোন ত্রাণসামগ্রীও পৌঁছায়না এখানে। ফলে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকেন এসকল গ্রামের বাসিন্দারা। 

চরশ্রীপুর গ্রামের রমজান আলী বলেন, চরাঞ্চলের বেশিরভাগ মানুষ অভাবী। তারা প্রতিনিয়ত অভাবের সাথে পাল্লা দিয়ে দিনাতিপাত করেন। ফলে তাদের কাছে ঈদ আনন্দ বলে কিছু নেই। 

এ ব্যাপারে নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজারী জাকির হোসেন চুন্নু বলেন, গ্রামগুলোতে যাতায়াতের তেমন রাস্তা-ঘাট নেই। সেকারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের সাহায্য সহযোগিতা করা সম্ভব হয়না। 

উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান বলেন, চরাঞ্চলের ওই সকল গ্রাম উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। তারপরও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সেখানে কম বেশি সরকারি সহযোগিতা পোঁছানো হয়। 

এলাকা: পাবনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার সুজানগরে চরাঞ্চলের মানুষের  মাঝে নেই ঈদের আনন্দ

B
BN DESK | 15 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার