Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার সুজানগরে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত

BN DESK
10 October 2025, 12:21 PM পড়তে ১ মিনিট
পাবনার সুজানগরে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপে অন্তত ১২জন আহত হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) দুপুরে সুজানগর পৌর বাজারের নন্দিতা সিনেমা হল রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সুজানগর পৌর বাজারের ব্যবসায়ীরা জানান, এক মেয়ের সাথে মোবাইলে কথা বলার ঘটনাকে কেন্দ্র বুধবার সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের পক্ষের কতিপয় সমর্থক বিএনপি নেতা মজিবর রহমান খানের গ্রুপের সমর্থক সবুজ খানকে ছুরিকাঘাত করে। এঘটনা জানাজানির পর মজিবর রহমান খানের পক্ষের সমর্থকরা শেখ আব্দুর রউফের পক্ষের লোকজনের ওপর চড়াও হন।

এ সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত চলা সংর্ঘে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, ককটেল ও লাঠিসোটা ব্যবহার করা হয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২জন আহত হয়। আহতদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ (৫২), ইউসিসিএ’র সভাপতি ইয়াকুব আলী (৫৫), মনজেদ হোসেন (৩৫), আলহাজ আলী (৪০) ও সুজন শেখকে (৩০) পাবনা সদর হাসপাতালে এবং সবুজ খান (২৫), মানিক খান (৩৫), রাসেল খান (৩৮), রিয়াজ উদ্দিন (৪০) ও শাকিল খানকে (২২) সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সুজানগর পৌর বাজারে আতঙ্ক বিরাজ করছে। বাজারের আইন-শৃঙ্খলা রক্ষায়  সেনাবাহিনী এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে নিবৃত্ত করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এব্যাপারে থানায় কোন পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে মামলা হবে।

এলাকা: পাবনা সুজানগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার সুজানগরে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার