Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার সুজানগরে পদ্মার কোল শুকিয়ে যাওয়ায় মৎস্যজীবীরা বেকার

BN DESK
05 September 2026, 02:12 PM পড়তে ১ মিনিট

সুজানগর (পাবনা) প্রতিনিধি: চলতি মৌসুমে পাবনার সুজানগরে পদ্মা নদীর কোলের পানি প্রায় শুকিয়ে গেছে। এতে উপজেলার শত শত মৎস্যজীবী বেকার হয়ে পড়েছেন। ভুক্তভোগী মৎস্যজীবীরা জানায়, প্রত্যেক বছর চলতি মৌসুমে পদ্মার পানি কমে গেলেও পদ্মার কোলের পানি তেমন একটা কমেনা। অনেকটা ভরা বর্ষা মৌসুমের মতোই কোলে পানি থাকে।

বিশেষ করে উপজেলার সাতবাড়ীয়া, নিশ্চিন্তপুর, রাইপুর, গোয়ারিয়া, মালিফা, মালফিয়া, মহনপুর এবং কামারহাট এলাকায় পদ্মা নদীর কোলে পর্যাপ্ত পানি থাকে। এ সময় উপজেলার শত শত মৎস্যজীবী ওই সকল কোল থেকে রুই, কাতলা এবং বোয়ালসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু এ বছর চলতি মৌসুমে ওই সকল কোলের পানি প্রায় শুকিয়ে গেছে।

উপজেলার তারাবাড়ীয়া গ্রামের মৎস্যজীবী আবেদ আলী বলেন, আমার পরিবারের অধিকাংশ সদস্য পদ্মা নদী ও নদীর কোলের পানিতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু এ বছর কোলে তেমন পানি নেই। আর তেমন পানি না থাকায় মাছও নেই। ফলে পরিবারের সদস্যরা বেকার হয়ে পড়েছে। একই এলাকার মৎস্যজীবী আলতাফ হোসেন বলেন, অনেক মৎস্যজীবী আছে তারা কেবল পদ্মা নদীর কোলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন।

পদ্মার কোলই তাদের মাছ শিকারের একমাত্র উৎস। কিন্তু চলতি মৌসুমে পদ্মার কোল প্রায় শুকিয়ে যাওয়ায় বিশেষ করে ওই সকল মৎস্যজীবী দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো: সাইফুল ইসলাম বলেন, মৎস্যজীবীদের স্বার্থে আগামীতে পদ্মা নদীর কোল খনন করে সারা বছর পানি রাখার উদ্যোগ নেওয়া হবে।

এলাকা: পাবনা সুজানগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার সুজানগরে পদ্মার কোল শুকিয়ে যাওয়ায় মৎস্যজীবীরা বেকার

B
BN DESK | 11 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার