Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার সুজানগরে পদ্মা নদীতে ইঞ্জিন চালিত নৌকায় ঝুঁকি নিয়ে পার হচ্ছেন যাত্রীরা

BN DESK
05 September 2026, 03:36 AM পড়তে ১ মিনিট
পাবনার সুজানগরে পদ্মা নদীতে ইঞ্জিন চালিত নৌকায় ঝুঁকি নিয়ে পার হচ্ছেন যাত্রীরা

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া এবং রাজবাড়ী জেলার পাংসা উপজেলার হাবাসপুর পদ্মা নৌ-রুটে ইঞ্জিনচালিত খেয়া নৌকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় পার হচ্ছেন যাত্রীরা। জানা যায়, সরকারি ওই দুই নৌ-রুটে প্রতিদিন ৬টি ইঞ্জিনচালিত নৌকা চলাচল করে। এসব নৌকায় পাবনা এবং রাজবাড়ীর শত শত মানুষ ব্যবসা-বাণিজ্যসহ নানা প্রয়োজনে পদ্মা নদী পারাপার হন।

পদ্মাপাড়ের বাসিন্দা সোহরাব হোসেন জানান, নৌকাগুলো খুব বেশি বড় নয়। কিন্তু তারপরও প্রতিটি নৌকায় ৬০/৭০জন করে যাত্রী পারাপার হয়। বিশেষ করে সরকারিভাবে নৌকায় যাত্রী পরিবহনের কোন নীতিমালা না থাকায় মাঝিরা অতিরিক্ত যাত্রী উঠিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় পদ্মা নদী পার করেন।

আলমগীর হোসেন মাস্টার নামে এক যাত্রী জানান, প্রতিটি নৌকায় যাত্রী পরিবহনের ধারণ ক্ষমতা ৫০ থেকে ৬০ জন। কিন্তু ঘাট কর্তৃপক্ষ মাঝেমধ্যেই ধারণ ক্ষমতার বেশি যাত্রী পরিবহণ করেন। এতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। তবে খেয়া নৌকার মাঝি রাম কুমার জানান, পদ্মা নদীতে আগের মতো ঢেউ বা স্রোত নেই। সুতরাং ঝুঁকির কিছু নেই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, কোন খেয়া নৌকায় সরকারি নিয়ম কানুন উপেক্ষা করে যাত্রী পরিবহন করলে সংশ্লিষ্ট মাঝিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: পাবনা সুজানগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার সুজানগরে পদ্মা নদীতে ইঞ্জিন চালিত নৌকায় ঝুঁকি নিয়ে পার হচ্ছেন যাত্রীরা

B
BN DESK | 09 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার