Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনার সুজানগরে যুবকের আত্মহত্যা

BN DESK
07 September 2026, 02:07 PM পড়তে ১ মিনিট

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরের নাজিরগঞ্জ ইউনিয়নের মাঝপাড়া গ্রামে মিলন শেখ(৩৫) নামে এক যুবক গতকাল শনিবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের জামাল শেখের ছেলে।

নাজিরগঞ্জ ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল ওহাব জানান, গত ২-৩দিন হলো অজ্ঞাত একটি বিষয় নিয়ে একই এলাকার বাবু শেখ ও ফিরোজ শেখের সাথে মিলনের বিরোধ চলছিল। বিরোধের কারণে সে মানসিকভাবে অশান্তি পোহাচ্ছিল।

এরই জের ধরে গতকাল শনিবার রাত ১টায় সে বাড়ির সবার অজান্তে বাড়ির পাশে একটি আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সুজানগর থানার অফিসার ইনচার্জ মো: ফইম উদ্দিন বলেন- এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এলাকা: পাবনা সুজানগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনার সুজানগরে যুবকের আত্মহত্যা

B
BN DESK | 30 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার