Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনায় অস্ত্র তৈরির কারখানা রিভলবারসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার, আটক ২

BN DESK
10 October 2025, 11:51 AM পড়তে ১ মিনিট
পাবনায় অস্ত্র তৈরির কারখানা রিভলবারসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার, আটক ২

পাবনা প্রতিনিধি : পাবনার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের চতরার বিলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি রিভলবারসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ ও দুইজনকে আটক করেছে।

আটককৃতরা হলো- পাবনা সদর উপজেলার নিয়ামতপুর গ্রামের মোস্তফা আলীর ছেলে মনির হোসেন (৪০) ও একই উপজেলার খোদাইপুর গ্রামের দিরাজ হোসেনের ছেলে রেজাউল করিম (৪২)। আতাইকুলা থানার ওসি একেএম হাবিবুল ইসলাম আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে চতরা বিল এলাকার সন্ত্রাসী ময়েজ বাহিনী বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালায় পাবনা ডিবি ও আতাইকুলা থানা পুলিশ। বিলের মধ্যে ঘাঁটি থেকে একটি রিভলবার, তিনটি গুলিসহ ওয়ান শ্যুটারগান তৈরির ব্যাট, ব্যারেল, ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, ওয়েলডিং মেশিন, লোহার পাত, গানপাউডারের মত উপকরণসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

ওসি আরও জানান, আটককৃত দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, স্থানীয়ভাবে সংগঠিত ডাকাতি, চাঁদাবাজি ও বিল দখলের জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল। তবে এর পেছনে বিল ইজারাদার ফজলু মূলহোতা ময়েজকে নিয়ে বড় নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছিল।

এলাকাবাসী জানান, চতরা বিলের দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনীর তৎপরতা চলছিল। দিনের বেলায় তেমন দেখা না গেলেও রাতে তারা অস্ত্রসহ মহড়া দিত। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম আরও জানান, ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চতরা বিলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে।

তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। উক্ত ময়েজের নামে একাধিক অস্ত্র মামলা রয়েছে। অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে এবং আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদেরও আইনের আওতায় আনা হবে। থানায় মামলা দায়ের করে আটক দুইজনকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল।

এলাকা: পাবনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনায় অস্ত্র তৈরির কারখানা রিভলবারসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার, আটক ২

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার