Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনায় ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা

BN DESK
05 September 2026, 02:17 PM পড়তে ১ মিনিট

পাবনা প্রতিনিধি : ছাগলে সজনে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে মাহাবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মাহাবুল ওই এলাকার মৃত আজিজুল প্রামাণিকের ছেলে। আর আটক ব্যক্তি আবুল বাশার মুন্সী একই এলাকার আবুল কাশেম মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মাহাবুলের একটি ছাগল প্রতিবেশী বাশার মুন্সি ও তার বড় ভাই তসলিম মুন্সির সজনে গাছের পাতা খায়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন তারা। অভিযোগ রয়েছে, এসময় বাশার মুন্সি ও তসলিম মুন্সি গাছের লাঠি দিয়ে মাহাবুলের ঘাড়, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। এতে মাহাবুল হোসেন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বাশার মুন্সিকে আটক করেছে। অপর আসামিকে আটকের চেষ্টা চলছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দেয়নি।

এলাকা: পাবনা ঈশ্বরদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনায় ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা

B
BN DESK | 24 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার