Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

BN DESK
05 September 2026, 07:00 AM পড়তে ১ মিনিট
পাবনায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

মফস্বল ডেস্ক : ঢাকা-পাবনা মহাসড়কের পাবনার আমিনপুর থানার কাশিনাথপুরে ট্রাকচাপায় মোজাম্মেল হোসেন (৫৫) নামের এক ভ্যানচালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে কাশিনাথপুর পদ্মা জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনপুর থানার সিন্দুরী গ্রামের মৃত আমজাদের ছেলে। তিনি স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বুধবার সকালে ভ্যানচালক মোজাম্মেল যাত্রী নিয়ে কাশিনাথপুর বাজারে আসেন। নিজগ্রামে ফেরার পথে কাশিনাথপুর পদ্মা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছলে পেছন থেকে কাজিরহাটগামী একটি ট্রাক প্রথমে ধাক্কা দেয় এবং পরে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দেহ ছিন্নভিন্ন হয় এবং দেহ থেকে মাথা আলাদা হয়ে তার মৃত্যু হয়।

এতে কিছু সময়ের জন্য যান চলাচল কিছুটা ব্যাহত হয়। পরে খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের একটি দল এসে রাস্তায় পড়ে থাকা মরদেহ উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব না হলেও খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক ট্রাকটিকে আটক করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি থানায় রাখা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

এলাকা: পাবনা পাবনা সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

B
BN DESK | 16 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার