ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে পানিতে ডুবে জিয়ারুল হোসেন(৪) এবং জোমেলা খাতুন(২) নামে আপন চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। জিয়ারুল হোসেন উপজেলার খাগরবাড়ীয়া নতুনপাড়া গ্রামের রজব আলীর ছেলে এবং জোমেলা খাতুন একই গ্রামের রজব আলীর চাচাতো ভাই মাসুদ রানার মেয়ে।
জিয়ারুলের বাবা রজব আলী জানান, জিয়ারুল ও জোমেলা আজ রোববার (২৪ আগস্ট) বেলা দেড়টায় সকলের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের খালের পানিতে ডুবে যায়। পরে বেলা ৩টায় বাড়ির লোকজন খুঁজতে গিয়ে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদপুর থানার এসআই নুরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবরটি জেনেছেন। অভিভাবকরা শিশু দু’জনের লাশ দাফনের ব্যবস্থা করেছে।