Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনায় প্রবীণ অধ্যাপক তুলশীকে কোপালো দুর্বৃত্ত

BN DESK
05 September 2026, 04:37 AM পড়তে ১ মিনিট
পাবনায় প্রবীণ অধ্যাপক তুলশীকে কোপালো দুর্বৃত্ত

পাবনা প্রতিনিধি : পাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় দিবালোকে নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশীকে(৭৭) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আহত জওহরলাল বসাক তুলশী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তবে হামলার কারণ এখনও জানা যায়নি।

আহত শিক্ষক ও প্রতিবেশীরা জানান, শিক্ষক জওহরলাল বসাক তুলশী তার বাড়িতে একা থাকেন। দুপুরে তিনি বাজার থেকে বাড়িতে প্রবেশ করলে আগে থেকে সেখানে অবস্থান করা দু'জন দুর্বৃত্ত তার মুখ চেপে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তারা শিক্ষকের আলমারীসহ আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে চলে যায়।

তবে তারা কী কী নিয়ে গেছে সে বিষয়ে স্পষ্ট জানাননি আহত শিক্ষক তুলশী। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। খবর পেয়ে সন্ধ্যায় সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, দুইজন ছিনতাইকারী শিক্ষক জওহরলালের বাসায় প্রবেশ করে তাকে আঘাতের পর আসবাবপত্র ভেঙে তছনছ করে একটি মোবাইল ফোন নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এখনও তিনি অভিযোগ দেননি।

এলাকা: পাবনা পাবনা সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনায় প্রবীণ অধ্যাপক তুলশীকে কোপালো দুর্বৃত্ত

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার