Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবনায় মাদ্রাসা ছাত্র অপহরণের ৬ঘন্টার মধ্যে উদ্ধার করল  র‌্যাব, আটক ১

BN DESK
09 October 2025, 10:50 PM পড়তে ১ মিনিট
পাবনায় মাদ্রাসা ছাত্র অপহরণের ৬ঘন্টার মধ্যে উদ্ধার করল  র‌্যাব, আটক ১

পাবনা প্রতিনিধি: পাবনা শহরের জামিয়া আশরাফিয়া মাদ্রাসা থেকে এক ছাত্রকে অপহরণ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী। অপহরণের ৬ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে র‌্যাব। ঘটনার সাথে জড়িত অপহরণকারীকে আটক করা হয়েছে।

গত বুধবার বেলা সাড়ে ১১টায় অপহরণের ঘটনা ঘটে। অপহৃত লামিম আহমেদ ফয়সাল (১১) পাবনা জামিয়া আশরাফিয়া মাদ্রাসা মক্তব বিভাগের ছাত্র। সে পাবনার ঈশ্বরদী উপজেলার চর গড়গরিয়া গ্রামের ফারুক সরদারের ছেলে। র‌্যাব-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এনামুল হক জানান, মাদ্রাসা থেকে অপহরণের পর শিশুটির বাবার কাছে ফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর র‌্যাব-১২ এর গোয়েন্দা ও প্রযুক্তি টিম অভিযান শুরু করে।

গত বুধবার বিকেল সাড়ে ৫টায় পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী আতাইকুলার থানার ধর্মগ্রাম গ্রামের আতিকুর রহমানের ছেলে সবুজ হোসেনকে (১৯) আটক করা হয়। এ সময় ভিকটিমকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে মামলা দায়ের করে আটককৃত অপরণকারীকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়। পরে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

এলাকা: পাবনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাবনায় মাদ্রাসা ছাত্র অপহরণের ৬ঘন্টার মধ্যে উদ্ধার করল  র‌্যাব, আটক ১

B
BN DESK | 21 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার